চরফ্যাশনে তরুন লেখক শামীম সরদারের লেখা “স্মার্ট ইংলিশ গ্রামার ফর অল”বইর মোড়ক উন্মোচন

ভোলা প্রতিনিধিঃ English Grammar -এ শিক্ষার্থীদের দক্ষ করতে চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ) মাদ্রাসার প্রভাষক(ইংরেজি) মোঃ শামীম সরদারের লেখা Smart English Grammar for All বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে ।

১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং বিকাল ৩টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ) মাদ্রাসা সংলগ্ন ইদারা ভবনের সামনে English Language Council -এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম. এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কমিল(এম,এ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান ও চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (S.I.) মোঃ মাহবুবুর রহমান। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার স্বনামধন্য সহকারী শিক্ষক(গনিত) মোঃ ইব্রাহীম খলিল।
এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

English Language Council এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন English Language Council এর প্রশিক্ষক ও এই বইয়ের লেখক; চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার প্রভাষক(ইংরেজি) মোঃ শামিম সরদার। তিনি সংক্ষিপ্তভাবে Smart English Grammar বইয়ের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং Smart English Grammar বইয়ের লেখককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে Smart English Grammar for All এবং English language Council এর সফলতা কামনা করে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন ।