নির্বাচন কমিশনারবিএনপির এমপিদের শূন্য আসনের তফসিল হতে পারে বৃহস্পতিবার মো. আলমগীর বলেছেন, আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকে বিএনপির এমপিদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সোমবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে বলে জানিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আমরা সভায় বসব। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, তার শিডিউল ঘোষণা করা হবে। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেব, ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজ ঢাকার বাইরে আছেন। আগামীকালও থাকবেন। পরশু হয়তো আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে হয়তো আমরা বসব। মিনিমাম সময় যেটা দিতে হয় সেটি দিয়ে আমরা হয়তো তফসিল দিয়ে দেব। আমরা ৯০ দিন অপেক্ষা করবে না।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকে বিএনপির এমপিদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সোমবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে বলে জানিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আমরা সভায় বসব। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, তার শিডিউল ঘোষণা করা হবে।

আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেব, ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজ ঢাকার বাইরে আছেন। আগামীকালও থাকবেন। পরশু হয়তো আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে হয়তো আমরা বসব। মিনিমাম সময় যেটা দিতে হয় সেটি দিয়ে আমরা হয়তো তফসিল দিয়ে দেব। আমরা ৯০ দিন অপেক্ষা করবে না।