করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর

আগামী ২০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হবে করোনাভাইরাসের চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম। আগামী জানুয়ারি মাস থেকে এ কার্যক্রম শুরু হবে আনুষ্ঠানিকভাবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানান।