চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন

চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম. এ) মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. নূরুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে ২৮ জুলাই সকাল সাড়ে ১১টায় খতমে তাহলিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম. এ) মাদরাসার শিক্ষক মিলনায়তনে খতমে তাহলিল শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম অধ্যক্ষ মাওলানা মো. নূরুল ইসলাম সাহেবের বড় ছেলে চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম. এ) মাদরাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিন।

এসময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন- করিমজান মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আঃ খালেক, হাজারীগঞ্জ হামিদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুঈনুদ্দীন, পশ্চিম জিন্নাগড় নুরীয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ছিদ্দিক, অধ্যক্ষ মাওলানা সামছুদ্দিন শাহজাহান, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নুরুজ্জামান, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আজিজুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন, কুচিয়ামোড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক ও স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ মোস্তফা কামাল, উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ডাঃ আঃ মান্নান, হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম, কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ফরিদ উদ্দিন, খাসমহল জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন, থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ছালাহ উদ্দীন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু নাসের সহ চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্রবৃন্দ ও বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম ২০১৬ইং সালের ২৮ জুলাই দিবাগত রাত ১২টা ৩৬মিনিটে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ চার দশকের বেশি সময় ভোলা জেলায় ইসলামের আলো ছড়িয়েছেন। দোয়ার অনুষ্ঠানের তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।