
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম) মাদ্রাসার সন্মানিত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন চরফ্যাশনের সাংবাদিকদের সন্মানে বৃহস্পতিবার ২৮ এপ্রিল ইফতার পার্টির আয়োজন করেন।
চরফ্যাশন বাজারের ভাই ভাই হোটেলে অনুষ্ঠিত ইফতার পার্টিতে জমিয়তের চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামান, চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক, সহ-সভাপতি যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসন, সহ-সভাপতি দিনকাল প্রতিনিধি হাজী কামাল হোসেন মিয়াজি, চিকিৎসক ডাঃ আবদুল মান্নান, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, বরিশাল বাণীর নিজস্ব প্রতিনিধি এম লোকমান হোসেন, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, সাংবাদিক মনির আসলামী, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, যায়যায়দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুর উল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী ও চরফ্যাশন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের প্রমুখ অংশগ্রহণ করেন।
আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন।

শীর্ষবাণী/এএ















