শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে অধ্যক্ষ পরিষদের

ঢাকা অফিস : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা দাবিতে ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

সভাপতিত্ব করেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ মোনতাজ উদ্দিন মর্তুজা।
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)এর উপদেষ্টা অধ্যক্ষ এস এম একরামুল হক।

সংবাদ সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ(বিপিসি) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নুর হোসেন, অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, অধ্যক্ষ দিলারা খানম, অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিন, অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোশনবীশ, অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ, অধ্যক্ষ বশির আহমেদ, অধ্যক্ষ রনজিত কুমার বিশ্বাস, অধ্যক্ষ আবদুর রাজ্জাক, অধ্যক্ষ মোঃ জহিরুল্লাহ, অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান মুকুট ও অধ্যক্ষ ডঃ আবু বকর প্রমুখ।