চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত

চরফ্যাশন অফিস : ভোলার চরফ্যাশনে কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২ মার্চ) কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ ও ছবক দেন মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ ইয়াছিন।

এসময় বক্তারা মাদ্রাসার গৌরবের উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, এখানে যারা ভর্তি হয়েছ তারা নিঃসন্দেহে মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোন রকম খারাপ কাজের সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা।

সকলকে দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধেও চেতনায় উদবুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজম্মকে কাজে লাগাতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান, চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মো. আকতারুল আলম সামু, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ভোলা জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শামীম, জমিয়াতুল মোদারের্ছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, ম্যানিজিং কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছারা চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজ, জনতা বাজার ডিগ্রী কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে নবীব বরণ অনুষ্ঠান হয়েছে।
শীর্ষবাণী/এআ