রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আটকের সময় তাদের হেফাজত থেকে ৪৬ হাজার ২৬ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন ও ২৫ কেজি ৬৫৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।