অভিষেকে শূন্য হাতেই ফিরলেন মাহমুদুল জয়

উদ্বোধনী জুটি বদলেও ভাগ্য বদলালো না বাংলাদেশ দলের। যেনো শুরুতেই উইকেট হারানোর বৃত্তে আটকা পড়ে গেছে টাইগাররা। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও স্কোরবোর্ডে এক রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে খেলতে নেমেছিলেন জয়। ফিল্ডিংয়ে তার হাতে যায়নি কোনো ক্যাচ। এবার ব্যাটিংয়ে নেমেও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাত বলে শূন্য রানে আউট হয়েছেন জয়।
ভিন্নবার্তা ডটকম/এন