চরফ্যাশনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এম,আবু সিদ্দিক,চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।২৫অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পিকেএসএফের সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর অধীনে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক পরিবেশ উন্নয়ন ফোরাম দুলারহাট ও দক্ষিন আইচা শাখার যৌথ আয়োজনে সোমবার সকাল ১০টায় জ্যাকব টাওয়ারে অস্হায়ীভাবে হাত ধোয়ার ভেসিনে কর্মসূচী শুরু করে গণ সচেতনতায় শহরে র‍্যালী শেষে পথসভার মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
হাত ধোয়া কর্মসূচীতে অংশ নেন আগত অংশগ্রহনকারিরা।

অনুষ্ঠানে চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
তিনি হাত ধোয়ার মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।তিনি বিভিন্ন রোগ থেকে বাঁচতে জনসাধারণকে সঠিক নিয়মে হাত ধোয়ার নিয়মাবলী সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য দেন। করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হোসেন, এফডিএ এর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলাম, এফডিএ,র এসইপি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ পরিবেশ উন্নয়ন ফোরামের দুলারহাট শাখার সম্পাদক প্রভাষক মোঃ নুরনবী।