
করোনার দাপটে সর্বশেষ ১৩ দিনে আরও লাখ খানেক মানুষ মারা গেছে সারা বিশ্বে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর মৃতের সংখ্যা ৪৭ লাখের ঘর পার করে।
দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর ৪৮ লাখ পেরিয়েছে। যদিও কোনো কোনো হিসাবে এ সংখ্যা আরও বেশি।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল বেলা ১২টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৫৪৪ জন মানুষ। মারা গেছে ৪৮ লাখ ৬ হাজার ১২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৮৩৫ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪০৫ জন। মারা গেছে ৭ লাখ ১৮ হাজার ৯৮৪ জন।
৩ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৪৮ হাজার ৬০৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৯৭ হাজার ২৯২ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।
যুক্তরাজ্যে ৭৮ লাখ ৪১ হাজার ৬২৫ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৭৮৯ জন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৭৫ লাখ ৩৫ হাজার ৫৪৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ৮ হাজার ১৪২ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৪৩ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৭ হাজার ৫৩১ জন। একই সময়ে করোনা আক্রান্ত ৮৪৭ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।















