
করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
রোববার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা গ্রহণ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।
তিনি বলেন, দুপুরে হুজুর হাটহাজারী হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।















