
মোঃ অহিদুররহমান, মনপুরা (ভোলা): যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বাংলাদেশ ও বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা বিশ্বে রোলমডেল। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে।
শেখ হাসিনার দূরদর্শিতায় মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি সচল রয়েছে। করোনাকালে প্রথম থেকেই সরকার সব ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের জীবন-জীবিকা চালু রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তিনি নিপড়ীত মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে উন্নয়ন চলছেই।
সোমবার মনপুরা উপজেলা পরিষদ ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও বিনামূল্যে দুঃস্থ ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে শাড়ী বিতরণ ও ২৪১ ভান ঢেউটিন বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব আরও বলেন, বিচ্ছিন্ন চরে বসবাসরত মানুষের খোঁজ খবর নিতে আমি ছুটে এসেছি। করোনাকালীন সময়ে মানুষের পাশে এসে দাড়াঁতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। চরের মানুষের ভালোবসায় আজ আমি মুগ্ধ। আজ আমি অসহায় মানুষকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ হাতে শাড়ী বিতরণ ও ঢেউটিন দিতে পেরে আনন্দিত। করোনাকালীন সময়ে চরেব সবাসরত মানুষের খোঁজ খবর নিতে ও দুঃস্থ্য অসহায় মানুষের পাশে এসে দাড়াঁন এমপি জ্যাকব। কলাতলী চরে বসবাসরত হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
উপজেলা পরিষদ ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও শাড়ী ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, শাহরিয়ার চৌধুরী দ্বিপক, আঃ লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, মোঃ রুহুল আমিন হাওলাদার, মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি, সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এএ















