তীব্র যানজটে ১৭ ঘণ্টা রাস্তায়, গরমে মারা গেল কোরবানির গরু

আরিফ ইসলাম: সাভারের আশুলিয়ায় পাবনা থেকে আসা ২৭ মণ ওজনের ৫ লাখ টাকার মূল্যের একটি গরু দীর্ঘ যানজটে আটকা পড়ে ও প্রচণ্ড তাপদাহে মারা গেছে। অসুস্থ হয়েছে আরও ৫টি গরু।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর ২টার সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গরুটি মারা যায়। গরুটির মালিক বেপারি মুকুল হোসেন জানান, (১৫ জুলাই) ৬টি গরু নিয়ে পাবনার সাথিয়া থেকে আসার সময় পথে টাঙ্গাইল থেকে অনেক যানজট শুরু হয়। ১৭ ঘণ্টা লাগেছে বাইপাইল আসতে। পরে বাইপাইলে ২৭ মণ ওজনের গরুটি গরমে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ট্রাকের মধ্যেই মারা যায়। অসুস্থ হয়ে পড়েছে আরও পাঁচটা গরু।
শীর্ষবাণী/এএ