হাশেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভোলার অনেকেই নিখোঁজ

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভোলা জেলার অনেক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোজঁ শ্রমিকরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার গোলামের ছেলে মো. মহিউদ্দিন, একই উপজেলার ফখরুল ইসলামের ছেলে শামীম, ভোলা জেলার ইসমাইলের মেয়ে হাফেজা, ভোলার তাজুদ্দিনের ছেলে রাকিব, ভোলার চরফ্যাশন উপজেলার ফজলুর ছেলে হাসনাইন, ভোলার চরফ্যাশন উপজেলার মান্নান মাতাবরের ছেলে নোমান মিয়া, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ইউসুফ, ভোলার চরফ্যাশন উপজেলার কবিরের ছেলে মো. রাকিব, ভোলার চরফ্যাশন উপজেলার মো. রাকিব।

নিখোঁজ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান চেয়েছেন।
শীর্ষবাণী/এএ