মনপুরায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: থনায় মামলা দায়ের, ২ ধর্ষক আটক

মোঃ অহিদুর রহমান, মনপুরা (ভোলা) : ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের সংখ্যালঘু ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযাগ পাওয়া গেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার রাত ৩ টার সময় ১নং মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আরিফ(২৪) ও মোঃ নাঈম (২২) ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে একই গ্রামের এক সংখ্যালঘুর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ করেন। তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন আসলে ধর্ষকরা পালিয়ে যায়। এই ব্যাপারে বৃহস্পতিবার থানায় এসে অভিযোগ করেন।

ভিকটিম নিজে সাংবাদিকদের বলেন, রাতে খাবার খেয়ে ২ সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী বাড়ী ছিলনা। এই সুযোগে আরিফ ও নাঈম ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। আমি থনায় এসে মামলা করেছি। আমি এর বিচার চাই।

এই ব্যাপারে মনপুরা থানা ওসি(তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। থানায় মামলা প্রক্রিয়াধীন।
শীর্ষবাণী/এএ