
ঢাকা অফিসঃ স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা ১৪ জুন সোমবার বিকাল ৪টায় স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয় (৫-বি,১২/১৩ রাজিয়া সুলতানা রোড মোহাম্মদপুর,ঢাকা) এ অনুষ্ঠিত হবে। ফেডারেশনভুক্ত সকল সংগঠনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এর সমন্বয়কারী ও স্বাশিপ সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
সভার মুল আলোচ্য বিষয় বাজেট পর্যালোচনা এবং বাজেট পরবর্তী করণীয় নির্ধারন।















