
ঢাকা অফিসঃ ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)এর উদ্যোগে “ছয় দফা বাঙালি জাতির ম্যাগনা কার্টা” শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৭ জুন সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান,বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত হবেন ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়ার সাবেক প্রো-ভিসি প্রফেসর ডক্টর শাহীনুর রহমান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখবেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)এর সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর সভাপতি প্রফেসর ডক্টর আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ‘শিক্ষা টিভি’।















