ঘোষিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ, শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ বিভিন্ন দাবী জানিয়েছে স্বামাশিপ

নূরুল আমিন: ২০২১-২০২২ অর্থ বছরের আজ ঘোষিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা ২টি বিভাগের ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা, মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে শিক্ষা খাতে মোট আয়ের ২০ শতাংশ অর্থ বরাদ্দ রাখার দাবীসহ নিম্নোক্ত দাবী সমূহ বাস্তবায়নের দাবী জানিয়েছেন “স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ আবু নাঈম মোঃ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম, সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ তেলাওয়াত হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দাবী সমূহঃ
১। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ইং (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) প্রকাশিত নীতিমালায় অনুমোদিত আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদ পনুঃবহাল করে আর্থিক বরাদ্দ প্রদান করতে হবে।

২। সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করতে হবে।

৩। আর্থিক কারণে ঝড়ে পড়া রোধ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রনোদনা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সংযুক্ত ইবতেদায়ীসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি, দুপুরের খাবার ও পোষাকের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে।

৪। ডাটা বেইজ ভুক্ত ৭৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে হবে।

৫। বে-সরকারি শিক্ষক-কর্মচারিদের শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে।

৬। বে-সরকারি শিক্ষক-কর্মচারিদেরকে সম্মানজনক বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে।

৭। বে-সরকারি শিক্ষক-কর্মচারিদেরকে বদলী বাস্তবায়ন করতে হবে।

৮। প্রাইমারি স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভৌত অবকাঠামো উন্নয়ন করতে বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে।

৯। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কোড নাম্বার প্রদান সহ স্থায়ী রেজিঃ প্রদান করতে হবে।

সর্বোপরি মুজিব জন্মশতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে মূল বাজেটের ২০% শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে।
শীর্ষবাণী/এএ