শিক্ষা টিভির অনলাইন টকশো পর্ব-১০২ আজ সোমবার রাত ৯টায়

ঢাকা অফিসঃ “করোনার অভিজ্ঞতাঃ কেমন শিক্ষা বাজেট চাই”শিক্ষা টিভির অনলাইন টকশো পর্ব-১০২ আজ ৩১মে সোমবার রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।
উক্ত অনলাইন টকশো সঞ্চালনা করবেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
অনলাইন টকশোতে অতিথি হিসাবে সংযুক্ত হবেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ(স্বামাশিপ)এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম,
স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ এর সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ তেলোয়াত হোসেন খান, মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি হারুন অর রশিদ ও স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর সভাপতি মাওলানা জয়নাল আবেদীন জেহাদি।
শীর্ষবাণী/এন