বিমান বাহিনীর ১২৫ সদস্য যাচ্ছেন শান্তিরক্ষা মিশনে

মধ্য আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বনমুহু-১ কন্টিনজেন্টের ১২৫ জন সদস্যকে পাঠাবে বাংলাদেশ বিমান বাহিনী।

এ নিয়ে রোববার (৩০ মে) সকালে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাহিনীর ঘাঁটি বাশারে আফ্রিকান রিপাবলিকগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এ সময় তিনি সবাইকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে মিশনের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এতে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫ জন সদস্যসহ তিনটি এম আই-১৭১ হেলিকপ্টার ও গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।