
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুরে পাঁচ বছর ৫ মাসের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় বখাটে যুবক মাহাবুবকে (২৪) গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার ২৮ মে ভোর রাতে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে তার বোনের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করা করা।
সৈয়দপুর থানার এস আই ইন্দ্র মোহন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই আসামিকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২৫ মে বেলা আনুমানিক ২টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ল্যাট্রিনের পাশে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির বাবার বাড়ি ওই ইউনিয়নের কাজী পাড়ায়। সূত্র মতে, ওই স্কুলের পাশে ডাঙ্গাপাড়ায় শিশুটি তাঁর দাদা বাড়িতে গিয়েছিল। দুপুরের দিকে সমবয়সী আরো দুজন শিশুসহ স্কুল মাঠে খেলার সময় ডাঙ্গাপাড়ার মফিজুল ইসলামের বখাটে পুত্র মাহববুব হোসেন (২৪) শিশুটিকে জোর করে ল্যাট্রিনের পাশে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না করলে বখাটে ওই যুবক পালিয়ে যায়। ওই দিন রাতে শিশুটির বাবা কাজী সবুজ নিজে বাদী সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বখাটে যুবক পলাতক ছিল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন শিশুটির ডাক্তারী পরীক্ষা নীলফামারী আধুনিক সদর হাসপাতালে
সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারের পর নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।















