
আরিফুল ইসলাম: জামালপুরের ইসলামপুরে নিজের শরীর কেটে স্লোগানসহ বিভিন্ন কথা লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এক দিনমজুর যুবক। গোপনে এসব কথা লিখলেও একসময় অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানতে পারে পরিবার।
দলীয় কোনো কর্মসূচিতে সক্রিয় না হয়েও বা দলীয় কোনো পদে না থেকেও নিজেকে ক্ষত-বিক্ষত করে এমন বিরল ভালোবাসা প্রকাশ করায় বিস্মিত স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
শীর্ষবাণী/এএ















