আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতেবাদ সম্মেল ‘স্বাশিপ’ এর সংন ২৪ মে সোমবার

ঢাকা অফিসঃ করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় একটি টেকসই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, বেসরকারি শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা,সরকারি অনুরূপ মেডিকেল ও বাড়ীভাড়া প্রদান, করোনায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গণে ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা, সর্বোপরি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের সূচনার লক্ষে আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্বাশিপের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার ২৪ মে ২০২১ ইং সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সংবাদ সম্মেলনে স্বাশিপ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শীর্ষবাণী/এন