টানা দুই মাস জামায়াতে নামাজ আদায় করে সাইকেল পেলেন ৪০ শিশু-কিশোর

শীর্ষবাণী, চরফ্যাশন অফিস : একটানা দুই মাস জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৪০ শিশু ও কিশোর। চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার ওবায়েদুল হক রতন স্থানীয় শিশু ও কিশোরদের নামাজের প্রতি উৎসাহ বাড়াতে এমন পুরষ্কারের কথা ঘোষণা করেন। ১৪ মে ঈদ উল ফিতর এর নামাজের পরে শিশু ও কিশোরদের মাঝে ১৮টি সাইকেল প্রদান করেন।

তিনি এর আগে আরেক ধাপে ২২টি সাইকেল প্রদান করেন। ওবায়দুল হক রতন জানান, তার এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শীর্ষবাণী/এএ