
কবি ফয়সল নোই
সন্ধ্যা বেলার বৃষ্টিছটা মুখে, বাতাস উড়ায় ভুল
ক্ষরস্রোতা খালে এক হাতলের দোদুল্যমান সাঁকো
গোড়ালি ডোবা নতুন পানি, পেরিয়ে গিয়েও তাকে মনে রাখো
পা-পিছলানো কাদা, আমি এই গ্রামেই থাকি। পুরান বাড়ির ঝোঁপে
একটা বন মোরগের বাসা, তার দিকে চোখ রাখি
আর, এহেন বর্ষায় অনাগ্রহী ময়ূরটিকে দেখে মনে পড়ে –
বাড়ির মধ্যে একটা অচেনা ফুলগাছ;
সবুজ ময়ূরি শত্রু ভেবে যাকে ভয় দেখায়
আর, শীত- হেমন্ত আসার আগে তোমার কাছে পৌঁছতে বাকি।
লেখক: ফয়সল নোই, এ্যাসাইনমেন্ট এডিটর, চ্যানেল আই















