
শীর্ষবাণী,চরফ্যাশন অফিসঃ দেশের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম “ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ” চরফ্যাশন উপজেলা শাখায় মনির আসলামি সভাপতি, সাংবাদিক আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক ও তরিকুল ইসলাম কে কো-অর্ডিনেটর করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷

শুক্রবার ৩০ এপ্রিল সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ) মাদরাসার হলরুমে পরিচয় পর্ব, শুভেচ্ছা বক্তব্য ও উম্মুক্ত আলোচনার মধ্য দিয়ে উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়৷

নতুন কমিটিতে চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদরাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ নূরুল আমিনকে উপদেষ্টা করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি মোঃ বাকি বিল্লাহ, ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক- নাফিজ পাটোয়ারী, জাহিদ হাসান শোভন, মামুন হোসাইন সহ ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীদের নিয়ে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনটির কমিটি গঠন করা হয়েছে৷
“ইয়্যুথ পাওয়ার ইন বাংলাদেশ” চরফ্যাশন উপজেলায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ বন্ধ, কৌশর বান্ধব স্বাস্থ্যসেবা প্রদান এবং সচেতনতামূলক পথনাটক সহ নানারকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেছেন৷
শীর্ষবাণী/এন















