ভোলার উত্তর দিঘলদী থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ভোলার এসআই মোঃ নাফিউল ইসলাম ও সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন উওর দিঘলদী ইউপির ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা ডিবি অফিস সূত্র জানায়,২৮এপ্রিল রাত সোয়া ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন টিটব (৪৫)। সে উওর দিঘলদী ইউপির জয়গুপি ৭নং ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন মুন্সির ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

শীর্ষবাণী/এন