
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে ২৬ এপ্রিল রাত্র সাড়ে ৯টায় এসআই রিপন মুড়ি সংগীয় ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা হইতে আসামী মোঃ নাগর (৩৮)কে গ্রেফতার করে। তার পিতার নাম মোঃ রুহুল আমিন, সাং- পৌর ৫ নং ওয়ার্ড, ভোলা। অপর আসামী মোঃ নিরব (৩৫)কে গ্রেফতার করে। তার পিতার নাম মৃত দুলাল, সাং- চরমনষা ৮নং ওয়ার্ড, রাজাপুর ইউপি।
এসময় তাদের নিকট থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
শীর্ষবাণী/এ















