
করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিধিনিষেধের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া করোনার বিস্তাররোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্তও নেয়া হয় সভায়।
এ বিষয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রজ্ঞাপন জারি হলে আগামী ৫ মে পর্যন্ত এই ‘বিধিনিষেধ’ বহাল থাকবে।
শীর্ষবাণী/এন















