তীব্র পানির সংকটে লকডাউন ভেঙে রাস্তায় মানুষ

আরিফুল ইসলামঃ একদিকে করোনার বিধিনিষেধ, অন্যদিকে গরম। চলছে রমজানও। এর মধ্যে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রাজধানীর ঘরবন্দি বিভিন্ন এলাকার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। সংকটের জন্য ঢাকা ওয়াসার ব্যর্থতাকেই দুষছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
আজ ২১এপ্রিল বুধবার লকডাউন ভেঙ্গে রাস্তায় মানুষ নেমে আসে।তারা পানির জন্য দীর্ঘ লাইন দেয়।শীর্ষবাণী/এন