স্বাশিপের সভায় উগ্র ইসলামি জঙ্গিদের কঠোর হস্তে দমন এবং করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আর্থিক সহায়তা দাবি

শীর্ষবাণী,ঢাকা অফিসঃ স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত কেন্দ্রীয় কমিটি ও জেলা সভাপতি সাধারণ সম্পাদকদের বিশেষ ভার্চুয়াল সভা ১৯এপ্রিল সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাশিপ কেন্দ্রীয় সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,প্রফেসর সাজিদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
সভায় ইসলামের নামে উগ্র জঙ্গিবাদীদের দেশ বিরোধী ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে তাদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এছাড়াও সভায় করোনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান ও আসন্ন ঈদে পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানানে হয়। সভায় করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য সচ্চল শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানানো হয় ও এ ব্যাপারে সহযোগিতা করার জন্য স্বাশিপের উদ্যোগে একটি বিশেষ টিম গঠন করা হয়। এছাড়াও সভায় করোনা মহাদুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে আনতে শিক্ষকদের স্ব স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করার জন্য আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, সহ-সভাপতি অধ্যক্ষ এস এম একরামুল হক, সহ-সভাপতি সামসুল হুদা,,সহ-সভাপতি মিসেস মেহেরুন্নেছা, যুগ্ম-সম্পাদক হরিচাঁদ মন্ডল সুমন,সাংগঠনিক সম্পাদক তেলোয়াত হোসেন খান, খোন্দকার মাহমুদ,ড.আবু আলা মোহাম্মদ হোসামুদ্দিন, মহিলা সম্পাদক আকলিমা জাহান, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, দফতর সম্পাদক নারায়ণ চন্দ্র,প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ আকরাম হোসেন,অধ্যক্ষ নুর বখত,অধ্যক্ষ মানজেল হোসেন, অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুল,অধ্যক্ষ শরীফুল ইসলাম,দেলোয়ার হোসেন,আফতাব উদ্দিন, মিজানুর রহমান,অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমেদ, মাসুম খান, প্রভাষক মোহাম্মদ আলী শামীম, সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

শীর্ষবাণী/এন