১৯ এপ্রিল সোমবার স্বাশিপ এর বিশেষ সভা

শীর্ষবাণী,ঢাকা অফিসঃ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জাতীয় কার্যকরী সংসদ ও জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের এক বিশেষ যৌথ ভার্চুয়াল সভা আগামীকাল ১৯ এপ্রিল, সোমবার,সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভার লিংক ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ ও জেলা সভাপতি, সাধারণ সম্পাদককে এসএমএস এবং ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করেছেন
স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

শীর্ষবাণী/এন