
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলবাসীর গর্বের ধন, সুফিতত্বের সাধক, গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, সাবেক উপ-সচিব মোঃ শহীদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস















