ভোলায় দৃষ্টিনন্দন আমির হোসেন মাস্টার জামে মসজিদের শুভ উদ্বোধন

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরপোটকায় বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন শামীম মোরাদ্দার এর উদ্যোগে নির্মিত হলো দৃষ্টি নন্দন আমির হোসেন মাস্টার জামে মসজিদ।
আজ ১২এপ্রিল বাদআসর নামাজের পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মসজিদটির শুভ উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেন । চরপোটকা ৬ নং ওয়ার্ডের যে জায়গাটিতে এই মসজিদটি নির্মিত হয়েছে ওই এলাকার শত শত মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পূর্ণ হল । ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা প্রায় হাফ কিলোমিটার রাস্তায় যাওয়ার পরে তারা অপর মসজিদে নামাজ পড়তে হতো প্রতিনিয়ত।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, মরহুম আমির হোসেন মাস্টার তার বড় ভাই তিনি ৬ ভাই ভিতর সবার বড় ছিলেন। আমার ভাই ছিলেন ধর্মভীরু এবং তাবলীগের একজন মুসল্লী। সবার সাথে ছিলো তার সুসম্পর্ক, সবাই তাকে ভালো জানতেন । আজ আনোয়ার হোসেন শামীম যেই মহতী কাজ করেছেন এটা আসলেই প্রশংসার দাবি রাখে । আল্লাহ যেন সকল মুসলমানদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন তিনি সবাইকে সেই আহবান করেন ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ ইউনূস, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ স্থানীয় মুসল্লিরা। আনোয়ার হোসেন শামীম জানান, পাশেই একটি জায়গা কিনে তার বাবার নামে হাফিজি মাদ্রাসা করার ইচ্ছা আছে।

শীর্ষবাণী/এন