দৌলতখানের সাংবাদিক কাজী জামালের পিতার ইন্তেকাল,শীর্ষবাণী সম্পাদক ও প্রকাশকের শোক

শীর্ষবাণী,চরফ্যাশন: ভোলার দৌলতখানের বিশিষ্ট সাংবাদিক কাজী জামালের পিতা বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা আব্দুল মান্নান আজ ১১এপ্রিল বার্ধক্যজনিত কারনে ঢাকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল ১২এপ্রিল সকাল ১১ টায় দৌলতখানের সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুকদেব স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের জানাযা নামাজে সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।
শীর্ষবাণী/এন