
মনির আছলামীঃ চরফ্যাশনের আছলামপুরের সুন্দরীর পাড় ব্রীজের উত্তর পার্শ্বে ভূঁইয়া বাড়ি সংলগ্ন ছাড়া বাড়িতে পরিত্যক্ত অবস্থায় মাথা থেকে দেহ বিচ্ছিন্ন অবস্থায় ২যুবকের লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মনির হোসেন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা জ্বালিয়ে ফেলা বিকৃত অবস্থায় লাশ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রিপন বিশ্বাস ও চরফ্যাশন সার্কেলের এএসপি
শেখ সাব্বির হোসেন হত্যাকান্ডস্থল পরিদর্শন করেছেন।চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি)মনির হোসেন মিয়া সহ পুলিশের প্রাথমিক ধারনা অজ্ঞাত নামা ২যুবককে ৮মার্চ দিবাগত গভীর রাতে ছাড়া বাড়িতে এনে জবাই করে পুড়িয়ে ফেলে শরীর বিকৃত করে ফেলেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায় নি।
শীর্ষবাণী/এন















