
দেশে করোনা ভাইরাস মহামারীতে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫৬৮৩ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত একদিনে ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২১৩ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ।
দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। মৃত্যুর খবর আসে ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
শীর্ষবাণী/এন















