
ঢাকা অফিস: স্বাধীনতা শিক্ষক পরিষদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ মার্চ সকালে রাজধানীর সেগুন বাগিচা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিশেষ জাতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলার স্বাশিপ এর সভাপতি ও সম্পাদকগণ বক্তব্য রাখেন।
বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে স্বাশিপ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশিদ আসকারী সহ অন্যান্য সূধীজন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ এর সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শীর্ষবাণী/এনএ















