
শীর্ষবাণী,ঢাকা অফিস : মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে বৃহস্পতিবার,২৫ ফেব্রুয়ারি,২০২১,বেলা আড়াইটায় মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঢাকা মহানগর মীরপুর আঞ্চলিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা – ১৬ সংসদীয় আসনের (পল্লবী-রূপনগর) সংসদ সদস্য জনাব আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি এবং গেস্ট অব ওনার হিসাবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঐতিহ্যেবাহী মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা খোশনবিশ।
শীর্ষবাণী/এন















