“মহাকালের মহানায়ক” ম্যাগাজিনটি এমপি জ্যাকব’র হাতে তুলে দিলেন সাংবাদিক কামরুজ্জামান

শীর্ষ বাণী,আমিনুল ইসলাম: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়াদিগন্ত কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন “মহাকালের মহানায়ক” যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কে তুলে দিলেন জাতীয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চরফ্যাসন উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কামরুজ্জামান৷
বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) জাতীয় সংসদ ভবনে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয়ে এমপি জ্যাকব এর হাতে “মহাকালের মহানায়ক” নামক ম্যাগাজিনটি তুলে দেন৷

এ সময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় দৈনিক নয়াদিগন্ত কর্তৃক প্রকাশিত মহাকালের মহানায়ক ম্যাগাজিনটিতে অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য উপস্থাপন করেছেন যা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে সহায়তা করবে।
বিশেষ করে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর বাংলাদেশের মাহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আবদুল হামিদের লেখা আমার বঙ্গবন্ধু, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা সেই দুঃখের দিনে কি ঘটেছিল? এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার লেখা ১৫ আগস্ট শোকাহত হৃদয়ের ভাব আমার নিকট খুবই ভালো লেগেছে।

তিনি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় দৈনিক নয়াদিগন্ত কর্তৃক এ ম্যাগাজিনটি প্রকাশ করায় নয়াদিগন্ত সম্পাদক প্রকাশক সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শীর্ষ বাণী /এন