‘বিএনপি-জামায়াত পারেনি, আল-জাজিরাও পারবে না’

শীর্ষ বাণী ডেস্ক: আল-জাজিরার সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক বা অন্য কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (৬ ফেব্রুয়ারি) সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

ওই সভায় মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অনেক দিন ধরে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু তারা কোনো ক্ষতি করতে পারেনি। আল-জাজিরাও দেশের কোনো ক্ষতি করতে পারবে না।

এ সময় আল-জাজিরাকে দিয়ে কে বা কারা এই প্রতিবেদন করিয়েছে, তার উৎস বের করা হবে বলেও জানান তিনি।

শীর্ষ বাণী /এন