
শীর্ষ বাণী,ঢাকা অফিস: ৫ ফেব্রুয়ারি,শুক্রবার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সীর ছোট ভাই, আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মোঃ জামাল মুন্সী হত্যার বিচারের দাবীতে তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক এক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আজ ৫ফেব্রুয়ারী শুক্রবার বিকালে অনুষ্ঠিত।

শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর সাধারন সম্পাদক ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শোক সভা ও দোয়া অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষ বাণী /এন















