চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষক প্রশিক্ষণ শুরু

শীর্ষবাণী, চরফ্যাশন অফিস: ইসলাম ও আধুনিক শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় কর্মরত শিক্ষকদের নিয়ে দুদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মাদরাসার প্রশিক্ষণ রুমে মাদরাসার অধ্যক্ষ মুহিবুল্লাহ এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান। প্রশিক্ষণে ২০২১ সনের পাঠপরিকল্পনা গ্রহণ, সাপ্তাহিক পরীক্ষা সহ শিক্ষকের গুনগত মান বৃদ্বির লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিচালক সহকারী অধ্যাপক কামরুজ্জামান বলেন, কোমলমতী শিশুদের প্রধান অভিভাবক হলেন এ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। তাই তাদেরকে মা বাবার মতো ভালোবেসে আগলে রাখতে হবে।

রাসুল (সঃ) মানবজাতির জন্য একজন আদর্শ শিক্ষক ছিলেন। সেই আদর্শ যদি আমরা প্রতিটি শিশুকে শিক্ষা দিতে পারি তবেই আমরা সফল হবো।
শীর্ষবাণী/এন