চরফ্যাশনে কোস্টগার্ডের অভিযানে ২৫ মন জাটকা ইলিশ জব্দ

আমিনুল ইসলাম: জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ২৫ মন জাটকা ইলিশ জব্দ করেছেন৷ সোমবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত বুড়াগৌরাঙ্গ নদীর নজরুল নগর ইউনিয়নের কোরালিয়া স্লুইসগেটে অভিযান চালিয়ে ১টি কেরিন ট্রলারসহ ২৫ মন জাটকা ইলিশ মাছ আটক করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের আদেশে আটককৃত ২৫ মন জাটকা ইলিশ মাছ চর কচ্ছপিয়া কোস্ট গার্ডের অফিসের সামনে ১৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করে দেয়া হয়৷ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন৷ আটককৃত ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান নিশ্চিত করেছেন।

শীর্ষবাণী/এন