
শীর্ষবাণী, চরফ্যাশন: মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক কামরুজ্জামানের আহবানে আজ ২৫ জানুয়ারি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার অনার্স ভবনের দ্বি-তল ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চর মাদ্রাজ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিজামুদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ শিক্ষকদের সামনে জমিয়তের চলমান কার্যক্রম তুলে ধরেন এ সভার আহবায়ক, জমিয়াতুল মোদার্রেছীনের চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
এ সময় সাধারণ শিক্ষকগণ চলমান আহবায়ক কমিটির নিকট সকল শিক্ষকদের অংশগ্রহণে সকল পদে চরফ্যাশন পৌরসভার নির্বাচনের পর জমিয়তের নির্বাচনের দাবী জানান । সভায় বক্তৃতা করেন উপজেলা জমিয়তের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম শরীফ, অধ্যক্ষ মাওঃ নুরুদ্দিন, সুপার মাওঃ আইয়ুব আলী, সুপার মাওঃ ফরিদ উদ্দিন, সুপার মাওঃ মিনহাজুল ইসলাম, সুপার মাওঃ ছালাহউদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম, প্রভাষক নুরুল ইসলাম মনির, প্রভাষক আমজাদ হোসেন বাবলু, সহকারী শিক্ষক আলাউদ্দিন আলাল, মাওঃ সুলতান আহমেদ, আলমগীর হোসেন টিপু, মাঈনুদ্দিন, মিজানুর রহমান, ফারুকুল ইসলাম মিলন, অবদুল খালেক, জিন্নাহ, হাসনাইন প্রমুখ।
চর আইচা হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ ফরহাদ হেসেনের পরিচালনায় করিমজান কামিল মাদরাসার সহকারী মৌলভী মাওঃ আবু নাছেরের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
সভা শেষে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও চরফ্যাশন-মনপুরার উন্নয়নের রূপকার, সফল জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে সংবর্ধিত করার জন্য চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার সামনের প্রধান সড়কে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে শিক্ষকগণ রাস্তার দুপাশে অবস্থান নেয়। শিক্ষকগণ এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকবকে অভিবাদন জানান।
শীর্ষবাণী/এনএ















