
ঢাকা অফিস: স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ)এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে স্বামাশিপ নেতৃবৃন্দ তার বাসভবনে যান।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন স্বামাশিপ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ কাজী আলতাফ হোসেন,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, পলাশ উপজেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মনির হোসেন।
নেতৃবৃন্দ স্বামাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও স্বামাশিপ নরসিংদী জেলার সাংগঠনিক কাজের পর্যালোচনা করেন।
উল্লেখ্য, স্বামাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম ঢাকায় চিকিৎসা শেষে নরসিংদীতে তার বাসভবনে অবস্থান করছেন।
শীর্ষবাণী/এনএ















