
ঢাকা অফিস: স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, ঢাকা মহানগরীর রেলওয়ে হাফিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ২২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর সভাপতি মাওলানা আবু নাঈম মোঃ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও সমবেদনা জ্ঞাপন করেছেন স্বামাশিপ ভোলা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ ও যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ নূরুল আমিন।
শীর্ষবাণী/এনএ















