সরাইল উপজেলা আ’লীগ সভাপতির ইন্তেকাল, স্বাশিপ সাধারণ সম্পাদক এর শোক

ঢাকা অফিস: সাবেক ছাত্রনেতা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের দুর্দিনে আওয়ামী লীগের ঝান্ডা নিয়ে যিনি শক্ত হাতে দলের হাল ধরেছেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হালিম আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি সকালে ঢাকায় বারডেম হাসপাতাল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হালিম এর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শীর্ষবাণী/এসএস