
ঢাকা অফিস: ‘ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষেই হোক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পুরণ’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা স্বাশিপ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ্জ শাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আকরাম হোসেন খাঁন। সভায় কসবা ও আখাউড়া উপজেলা শাখার স্বাশিপ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শীর্ষবাণী/এনএন















